দৌলতদিয়ায় অল্পে রক্ষা পেল পণ্যবাহী ট্রাক, বন্ধ ৪নং ফেরিঘাট –
- Update Time : ০৪:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ৫৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ব্রেকফেল করে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেল একটি পণ্যবাহী ট্রাক।
তবে ট্রাকটির চাকা ফেরির র্যামপোষ্ট ভেঙ্গে ফেরি ও পন্টুনের মাঝে আটকে থাকায় ৪নং ফেরি ঘাট দিয়ে বন্ধ রয়েছে যানবাহন পারাপার।
সোমবার দিনগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া ৪নং ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত দেরটার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা হাসনাহেনা ফেরি থেকে গাড়ি নামার এক পর্যায়ে সাতক্ষীরা ট ১১-০২০৬ পণ্যবাহী ট্রাকটি ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি আসার পর নিয়ন্ত্রণ হারায়। সড়কটি ঢালু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি পেছনের দিকে গিয়ে সজোরে ফেরির সাথে আঘাত করে এবং ফেরির র্যামপোষ্ট ভেঙে পন্টুন ও ফেরির র্যামের ফাকা জায়গায় আটকে যায়। ভাগ্য ভাল এসময় ফেরিতে কোন গাড়ি এবং পন্টুনে কোন মানুষ ছিল না। তানাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
পণ্যবাহী ট্রাকের চালক, মো. আবু সাঈদ বলেন, সবার শেষে ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি জায়গায় আসার পর গাড়িটি ব্রেকফেল করে এবং পকেট সড়কটি ঢালু হওয়ায় গাড়িটি পেছনের দিকে গিয়ে ফেরির সাথে আঘাত করে আটকে যায়।
হাসনাহেনা ফেরির মাস্টার অফিসার রুমান সরকার রতন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটির আঘাতে ফেরির র্যামপোষ্ট ভেঙে গেছে।
ট্রাকটির চাকা ফেরির র্যামপেষ্ট ও পন্টুনের ফাঁকা জায়গায় আটকে থাকায় প্রায় ৭ঘন্টা ঘাটটি বন্ধ রয়েছে।ট্রাকটির মালামাল নামানো হচ্ছে র্যাকার আনা হয়েছে মালামাল নামানো হলেই ট্রাকটিকে টেনে তোলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































