দৌলতদিয়ায় পদ্মায় ধরা পরলো ১৫ কেজি ওজনের কাতল, ২০ হাজার টাকায় বিক্রি –
- Update Time : ০৫:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল অাকৃতির একটি কাতল মাছ।
বুধবার ভোর রাতে অানিস কাজীর জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল চালাকের অাড়তে অানলে ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা থেকে ১৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি একটু লাভের অাশায় কিনে নেন।
পড়ে তিনি দুপুরে ১৩৫০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে ভোরে অানিস কাজী নামের জেলের জালে ধরা পড়ে কাতলটি। পড়ে তিনি ঘাটের দুলাল চালাকের অাড়তে মাছটি বিক্রির জন্য অানলে তিনি ১৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে ১৩৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এখন প্রায়ই নদীতে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































