দেশটা জনগণের হবে, সবার অধিকার সমান থাকবে – রাজবাড়ীতে ডা. তাসনিম জারা
- Update Time : ০৪:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, “যে স্বপ্ন নিয়ে, যে সাহস নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, আশা থাকবে আমাদের এই বাংলাদেশে সেই স্বপ্নগুলো আমরা বাস্তব করতে পারব। দেশটা জনগণের হবে, সবার অধিকার সমান থাকবে। কারো পদ বা সম্পত্তির ভিত্তিতে অধিকার নিশ্চিত করা যাবে না, ভোটের অধিকার খর্ব হবে না, কাউকে অপমান করা যাবে না, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে।”
রবিবার (৩০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
এসময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান আলী, ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী জাকির হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুরজ্জামান সাকিব, আলতাব মাহমুদ, ছাত্র আন্দোলনের সদস্য টোকন মন্ডলসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর নিহত ৩ শহীদ পরিবার ও আহত ৭৭ জনের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেল এবং গুড়া দুধ দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































