দূর্বৃত্তদের থেকে বাঁচতে এলাকাবাসীর গণপিটিশন –
- Update Time : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের কতিপয় দূর্বৃত্তদের অত্যাচার থেকে বাঁচতে গণপিটিশন দাখিন করেছে এলাকাবাসী। রাজবাড়ীর জেলা প্রশাসক ও সদর থানায় দায়ের করা গণপিটিশনে ৮-১০ জন দূর্বৃত্তদের নাম উল্লেখ করা হয়েছে। ওই গণপিটিশনে গঙ্গাপ্রসাদপুর গ্রামের প্রায় ১শ জন নিরীহ ও সাধারণ মানুষ স্বাক্ষর করে।
গণপিটিশনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই সাথে তারা স্কুল পড়ুয়া মেয়েদের যাতায়াতের পথে বাধা প্রদান করে। ভয়ে গ্রামের মানুষ কথা বলারও সাহস পান না। যে কারণে তারা অভিযুক্তদের হাত থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে ওই গণপিটিশন দায়ের করেছেন।
গণপিটিশন পাওয়ার কথা উল্লেখ করে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































