দূর্বত্তদের পাথর নিক্ষেপ,রাজবাড়ী রেলওয়ে থানার ওসিসহ ৫পুলিশ সদস্য আহত
- Update Time : ০৭:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী রেলষ্টেশনে কর্তব্যরত অবস্থায় অফিসার ইনচার্জ (ওসি)সহ ৫ জন নারী ও পুরুষ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আহতরা হলো, রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু, এসআই বিধান চন্দ্র মল্লিক, পুলিশ কনষ্টেবল শারমিনা খাতুন, আনন্দ মন্ডল ও অমৃত কুমার।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু জানিয়েছেন, শনিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাজবাড়ী রেলষ্টেশনে হঠাৎ করেই প্রচুর মানুষের আগমন ঘটে। যে কারণে ষ্টেশনের এক পাশে থাকা রেলওয়ে থানার সামনে সতর্ক অবস্থান নেন তারা। ওই সময় কতিপয় দূর্বৃত্তরা তাদের লক্ষ করে রেললাইন থেকে পাথর সংগ্রহ করে নিক্ষেপ করে। এতো তারা ৫জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ কনষ্টেবল শারমিনা খাতুনের আঘাত মারাতœক।
তিনি আরো বলেন, বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তার ধারনা রাজবাড়ী জেলা শহরের থাকা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা নেতা-কর্মীরা তাদের উপর এই হামলা চালিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































