দূর্গা পূজায় সরকারী ছুটি তিন দিন করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ৬৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজায় সরকারী ছুটি একদিনের পরিবর্তে তিন দিনের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী শাখার সভাপতি সহ-সভাপতি লক্ষণ চন্দ্র মন্ডল, বিনয় কুমার সাহা, সাধারন সম্পাদক এ্যাডঃ বাসুদেব প্রামানিক, কালুখালী উপজেলার সভাপতি প্রভাদ ভাদুরী প্রমূখ।
এ সময় বক্তরা শারদীয় দূর্গা পূজায় সরকারী ছুটি একদিনের পরিবর্তে তিন দিন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ এবং আনন্দ উৎসাহের সাথে পূজা উদযাপনে সবার সহযোগীতা কামনা করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































