দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলো রাজবাড়ীর আলহাজ্ব নিজাম উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা –
- Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন রাজবাড়ীর গোয়ালন্দ মোড়স্থ আলহাজ¦ নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছে। সেই সাথে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র উদ্যোগে এ শপথ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মোঃ আনিছুর রহমান, সহকারি প্রধান শিক্ষক সানাউল্লাহ বিশ^াস, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো: জাহিদ আলী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা দুর্নীতিবিরোধী শপথ কেন তা ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সানাউল্লাহ বিশ^াস। শপথ অনুষ্ঠানে প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতররণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক সানাউল্লাহ বিশ^াস, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: আ: কাদের (মিন্টু) শিক্ষার্থী সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মুল কাজ হচ্ছে লেখাপড়া করা। তোমরা যদি সেই কাজের মধ্যে ফাঁকি দাও তবে এটা এক ধরনের দুর্নীতি। বক্তারা পড়াশুনার পাশাপাাশি নিজেকে দুর্নীতিমুক্ত থাকার ব্যাপারে শিক্ষার্থীদের আহবান জানান। শিক্ষার্থীরাও নিজেদের দুর্নীতি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য সনাককে ধন্যবাদ জানান পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































