দুর্ণীতির অভিযোগে নবাবপুর ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্থা
- Update Time : ০৭:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২৫৪ Time View
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনিয়ম, দুর্ণীতি ও লুটপাটের অভিযোগ এনে এক ইউপি চেয়ারম্যানকে অনাস্থা প্রদান করেছে ৯জন ইউপি সদস্য।

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনিয়ম, দুর্ণীতি ও লুটপাটের অভিযোগ এনে এক ইউপি চেয়ারম্যানকে অনাস্থা প্রদান করেছে ৯জন ইউপি সদস্য।
বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকট চেয়ারম্যানের অনাস্থাপত্র প্রদান করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক সম্মেলন করেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সাফিয়া বেগম, মর্জিনা বেগম, ইউপি সদস্য পলাশ চন্দ্র কর, আবু সাঈদ, আমিনুর রহমান বাবু, কাবিল উদ্দীন, কামরুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল কুদ্দুস।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য কাবিল উদ্দিন বলেন, গত ২০ আগস্ট রাজবাড়ী জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে অনিয়ম, দুর্ণীতি ও লুটপাটের ১০টি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের মধ্যে বিগত ২০২১-২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় নবাবপুর ইউনিয়নে ২৬লক্ষ টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরে ৫৭লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেলেও যাহার ১৫% কাজ করা হয়নি। কাজে শ্রমিকদের তালিকা করা হলেও তাদের দিয়ে কাজ করা হয়নি। শ্রমিকদের নামে বিকাশ একাউন্ট করে সব সিম নিজের কাছে রেখে অর্থ উত্তলন করেন। কর্মসৃজন প্রকল্পে নন ওয়েজ নামে বরাদ্ধকৃত অর্থের কোন কাজ করা হয়নি। বেরুলী হাটের বিক্রয় লব্ধ অর্থ হতে ৪৬% অর্থ পেলেও তা পরিষদের কাউকে না জানিয়ে উত্তোলন করে আতœসাৎ করেন। স্থায়ী সম্পদ বিক্রয়ে লব্ধ অর্থ হতে আনুমানিক ২০লক্ষ টাকা, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ের টাকা কোন কাজ করা হয়নি। কাবিখা, কাবিটা, টিআর (সাধারণ) ইউনিয়ন পরিষদে এমপির বরাদ্ধকৃত কাজ সঠিক ভাবে না করা, ২৮৮৬ জনের মধ্যে ১ হাজার জনের কার্ড নিজ আয়ত্বে নিয়ে কার্ডের চাউল গোডাউনে রেখে আতœসাৎ করেন। ৩৪৫ টি ভিডাবিøউপি কার্ড, রেশন কার্ড, মাতৃকালীন ভাতার কার্ডে অনিয়ম, সঠিক তথ্য না জানিয়ে রেজুলেশনে সাক্ষর করাসহ নিয়মিত মিটিং না করা, এডিপি/এলজি এসপি এর অর্থে কোথায় প্রকল্প নেওয়া হয় তা পরিষদকে না জানানো।
অভিযোগ দায়ের করার কারণে চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত হয়ে গত গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট দায়ের করা হয়। এছাড়াও গত ৪ সেপ্টেম্বর রাতে বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রীর জন্য আবেদন করা হয়। আনুষ্ঠানিক ভাবে ৯জন সদস্য অনাস্থা প্রদান করা হয়েছে। আশা করছি দ্রæতই কার্যকর হবে।
এ বিষয়ে নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, আমি শুনেছি, সাংবাদিক সম্মেলন করেছেন। তবে তাদের সাথে কি করেছি যে , তারা অনাস্থা দিবে। আমার বিরোধীপক্ষ মেম্বারদের দিয়ে এ কাজ করাচ্ছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম অনাস্থাপত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ইতিপূবের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































