দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইনের বাস্তবায়ন জরুরী – রাজবাড়ীর এসপি –
- Update Time : ১০:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৯২ Time View
আজু সিকদার, শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
সড়কে দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইনের পুর্ণ বাস্তবায়ন ও সচেতনতা অতিব জরুরী। পুলিশ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে চলেছে। কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা সচেতন, ধৈর্য্যশীল ও ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন। আমরা শুধু বেতনের জন্যই চাকরী করি না, সেবাটাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য আমাদের কাজে সবাই সহযোগিতা করুন। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সোমবার বিকেলে দৌলতদিয়া ঘাটে এ কথাগুলো বলেন।
ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় সোমবার বিকেলে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার থেকে পুলিশ সেবা সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হলেও গুরুত্ব বিবেচনায় ঘাটে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন রাজবাড়ীর পুলিশ সুপার।
বিকেল সাড়ে ৪টায় দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে থেকে র্যালিটি বের হয়ে টার্মিনাল হয়ে পূণরায় সেখানে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, ডিআই-১ মির্জা আবুল কালাম আজাদ, ডিবি’র ওসি কামাল হোসেন, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হুদা, আসাদুজ্জামান, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২২৮৪)এর দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপুু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী প্রমূখ । র্যালিতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































