দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
- / ৫০ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসন্ন। সফলভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার গোয়ালন্দ উপজেলার সকল পূজামন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াৎ শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, গোয়ালন্দ পৗরসভার প্যানেল মেয়র কমল কুমার সাহা, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর বিপ্লব কুমার ঘোষ প্রমুখ। এসময় উপজেলা প্রতিটি পূজামন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গোয়ালন্দ ঘাট থানর ওসি এজাজ শফী বলেন, এরই মধ্যে কঠোর নিরাপত্তার পাশাপাশি পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, ধর্মীয় সম্প্রতি অটুট রেখে সকলের সহযোগিতা নিয়ে আসন্ন দুর্গাপূজার উৎসবকে প্রাণবন্ত করতে সক্ষম হব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































