দু’দফা বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে রেলওয়ের কর্মচারীদের বিক্ষোভ –
- Update Time : ০৯:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ৪৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ীতে দুই দফা দাবিতে বিক্ষোভ করেছে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে রানিং স্টাফ পরিষদ রাজবাড়ী শাখার সাধারন সম্পাদক শফিকুর রহমান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক (লোকো মস্টার) সরোয়ার অালম, গার্ড কাউন্সিল জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, টিটি এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোঃ সাগরসহ অনেকে।
দাবি সমূহ ঃ- (১) অবিলম্বে রানিং কর্মচারীদের অাইবাস প্লাস প্লাস এ মাইলেজ নিয়ে সৃষ্ঠ জটিলতা নিরসন কর, করতে হবে। (২) মাইলেজ কোর্ড বাতিল করে পার্ট অপ পে হিসাবে পূর্বের ন্যায় বেতন কোড হতে মাইলেজ প্রদান কর, করতে হবে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা বলেন, অভিলম্বের তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর কর্মসূচি দেবেন। এবং একটি পক্ষ রেলওয়েকে অচল করতে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































