রাজবাড়ীর দু’টি স্কুলে ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা –
- Update Time : ০৭:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বুধবার সকাল ১০টায় মূলঘর উচ্চ বিদ্যালয় ও দুপুর ২টায় কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলঘর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন মূলঘর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর ইসলাম। সভাপত্বি করেন কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়ার শিক্ষক শামসুল হক। অনুষ্ঠানে চিত্রাংকন, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, গল্প বলা, ছড়া লিখন, কুইজ, শব্দ দিয়ে অনুচ্ছেদ, সুন্দর হাতের লেখা, বাগধারা দিয়ে বাক্য গঠন, একক অভিনয়ের মতো ১০ বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়










































































































