দুই ক্ষুদে শিক্ষার্থী দেশসেরা –
- Update Time : ১০:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
- / ৭১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২ ক্ষুদে শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে। দু,টি ইভেন্টে এ দেশসেরা খেলোয়ারের যোগ্যতা অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে।
আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বিভাগীয় পর্যায়ের সেরাদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ বলেন, আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে জাতীয় পর্যায়ে মোরগ লড়াই প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার চরবহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাব্বী এবং বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মালিহা আফরিন অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তারা এ দু,টি ইভেন্টে দেশসেরা খেলোয়ারের তালিকা নাম লিখে বালিয়াকান্দি উপজেলার সুনাম বয়ে এনেছে।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করে এ উপজেলার দু,জন ক্ষুদে শিক্ষার্থীর এ সাফল্যে বালিয়াকান্দিই নয় ঢাকা বিভাগের অর্জন। আমি তাদের আরো সফলতা কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































