দাদশীতে নৌকা প্রার্থীর ৭ কর্মীকে মারপিটের অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা –
- Update Time : ০৯:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে দাদশী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ৭ জন কর্মীকে মারপিটের অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী থানায় এই মামলাটি দায়ের করেছেন, নৌকা প্রার্থী রমজান আলীর সমর্থক গোলাম হোসেন হিরা।
মামলায় বলা হয়েছেন, গোলাম হোসেন হিরা নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি দাদশী ইউনিয়নের মাধবলক্ষিকোলের নৌকা প্রার্থীর অফিসে তার সহযোগিদের নিয়ে প্রচারনা চালাচ্ছিলেন। সে সময় প্রতিপক্ষের লোকজন ওই অফিসে হামলা করে এবং তাকেসহ আনিছ, বুলবুল, খোকন, হারুন, নিমাই ও নেপালকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় তিনি বাড়ী হয়ে ২২ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































