দশম শ্রেণীর ছাত্রীকে মোটরসাইকেলে তোলার চেষ্টা –
- Update Time : ০৯:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
- / ৭১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে যৌন হয়রানী ও মারপিট করেছে। স্থানীয়রা ওই বখাটেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মামলার বাদী আব্দুল মজিদ শেখ বলেন, স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী বুধবার বিকাল ৪টায় স্কুল ছুটি শেষে ভ্যান যোগে বাড়ী ফিরছিল। বাড়ীর অদুরে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আনসার আলী মোল্যার বাড়ীর সামনে পৌছালে মোটর সাইকেল যোগে ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের আনসার ব্যাপারীর ছেলে টোকন ব্যাপারী (২৮) ভ্যান গতিরোধ করে তাকে ভ্যান থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজী না হলে ওই ছাত্রীকে মোটর সাইকেলে তোলার চেষ্টা করে। সে মোটর সাইকেলে উঠতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথারী ভাবে মারপিট করে। ওই ছাত্রীর আতœচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। খবরটি তাৎক্ষনিক ভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বহরপুর বাজার এলাকা থেকে বখাটে টোকন ব্যাপারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য বলেন, যৌন হয়রানীকারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। তাকে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। ওই ছাত্রীকে আদালতে ২২ ধারায় জবানবন্ধি রেকর্ড করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, যৌন হয়রানীর অভিযোগে বখাটে টোকন ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































