দলের গ্রীন সিগনাল- রাজবাড়ী-১ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন কেরামত ও খৈয়ম –
- Update Time : ০৯:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
- / ৮৫ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করার পর সরব হয়ে উঠেছে রাজবাড়ী জেলার দুইটি নির্বাচনী এলাকা। সেই সাথে বিএনপি’র নির্বাচনে আসার ঘোষনায় উজ্জিবীত হয়ে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। তবে আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনয়ন চুড়ান্ত ঘোষনা না করা হলেও দলীয় গ্রীণ সিগনালের ভিত্তিতে আওয়ামীলীগ ও বিএনপি নেতারা রিটানিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
জেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী’র পক্ষে রিটানিং অফিসারের কাযালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।। এর আগে একই আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম খান। অপর দিকে, রাজবাড়ী-২ আসনের জন্য মনোনয়পত্র সংগ্রহ করেছেন, আওয়ামীলীগের সম্ভব্য প্রার্থী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর মোহাম্মদ এবং জাতীয় পার্টির সম্ভব্য প্রার্থী এ্যাডঃ এবিএম নুরুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































