দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন কাজী কেরামত আলী
- Update Time : ০৮:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৮৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
স্থানীয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করছেন আওয়ামীলীগের রাজবাড়ী-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কাজী কেরামত আলী। কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের পাঁচ বারের নির্বাচিত এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কাজী কেরামত আলী রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন, সদস্য এসএম নওয়াব আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় কাজী কেরামত আলী নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। পরে তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে যান এবং নেতাকর্মীদের নিয়ে আরেকটি মনোনয়নপত্র দাখিল করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































