দলিত জনগোষ্ঠী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- Update Time : ০৮:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১০৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৫ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে মাবনবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রাজবাড়ী জেলা শাখা।
অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন, মৎস্যজীবি সমিতির সভাপতি শচীন্দ্র নাথ সরকার, হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মন্ডল, খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি জেমস হালদার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, দলিত জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিল রবি দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাধারণ সম্পাদক উত্তম সরকার। সঞ্চালনা করেন, সাংগঠনিক সম্পাদক গৌতম হেলা। বক্তারা জাত – পাত ও পেশাভিত্তিক বৈষম্য বিরোধী বিল-২০২২ পাশ করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































