দরিদ্র মেধাবীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন গোয়ালন্দে উপজেলা চেয়ারম্যান –
- Update Time : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ৭৫ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।
জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়ার দরিদ্র কৃষক ইছাক মন্ডলের ছেলে মোঃ আবু তাহের মন্ডল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে। অনলাইন ব্যাংকের মাধ্যমে শুক্রবার ছিল তার ভর্তিবাবদ টাকা জমা দেয়ার শেষ সময়। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইছাক মন্ডল ছেলের ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা জোগার করতে পারছিলেন না।
বিষয়টি বিশেষ সূত্রে জানতে পেরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তার কার্যালয়ে ডেকে এনে ভর্তির জন্য প্রয়োজনীয় ১০ হাজার টাকা তুলে দেন।
এ বিষয়ে ওই শিক্ষার্থী তার প্রতিক্রিয়ায় জানান, ভর্তির টাকা জোগার করতে বাবার অসহায়ত্ব দেখে আমার মনটাই ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো ভর্তি হতে পারবনা।কিন্তু চেয়ারম্যান মহোদয় কিভাবে যেন জানতে পেরে আমাকে তার অফিসে খবর দিয়ে নিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় ১০ হাজার টাকা তুলে দেন। এতে আমি সত্যিই অভিভুত। দোয়া করি মহান আল্লাহ যেন তার মঙ্গল করেন।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন,একটা মেধাবী ছেলে সুযোগ পেয়েও টাকার অভাবে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারবেনা, এটা হতে পারে না। আমি এই সকল মেধাবীদের জন্য ছিলাম,আছি,থাকব ইনশাআল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































