রাজবাড়ী জেলার ত্রাণ সুসমন্বয়ে দায়িত্বে সচিব মোস্তাফিজুর রহমান –
- Update Time : ০৯:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্য মন্ত্রানলয়ের সর্বশেষ হিসেব মতে, দেশের সবচে বেশি করোনা আক্রান্ত ঢাকা মহানগর এবং ঢাকা জেলা। অথচ রাজধানীই দেশের প্রাণকেন্দ্র। কিন্তু তারপরও বন্ধ করে দিতে হয়েছে ঢাকা মহানগরের প্রায় সব ধরনের কার্যক্রম। শুরুতে শুধু স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয় বন্ধ হলেও একে একে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারী-বেসরকারী অনেক প্রতিষ্ঠানই। অতি জরুরী সেবা খাত ছাড়া এই মুহুর্তে তেমন কোন কিছুই খোলা নেই। বন্ধ সরকার যন্ত্রের মূল চালিকা শক্তি ‘সচিবালয়’। ফলে কমে গেছে জিরো পয়েন্টের সামনে দাড়িয়ে থাকা বড় দালানগুলোর ব্যস্ততা। দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় ছাড়া বলতে গেলে কোন মন্ত্রানলয়ের অফিস কক্ষগুলোরই বাতি জ্বলছে না। আর তাই কমে গেছে সচিবসহ সর্বস্তরের কর্মকর্তাদের কাজও। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার করোনা পরিস্থিতি মোকাবেলা ও ত্রান বিতরণ পর্যবেক্ষণ করার জন্য সচিব পদমর্যাদার ৬৪ জনকে দায়িত্ব দিয়েছেন।
করোনা প্রতিরাধ ও ক্ষতিগ্রস্থদের জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষে সরকারি কর্মকর্তাদের জেলা ওয়ারি যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে রাজবাড়ী জেলার দায়িত্ব পেয়েছেন, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































