তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী বৃদ্ধ ধরা –
- Update Time : ১১:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ৫৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় তৃতীয় শ্রেনীতে পড়ূয়া ৮ বছর বয়সী এক শিশু কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে পুলিশ জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়ীয়া গ্রামের মৃত তামিজ মৃধার ৭০ বছর বয়সী ছেলে তোফাজ্জেল হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে।
ওই ছাত্রীর স্বজনরা জানিয়েছেন, ঘটনার পর থেকে নির্যাতিত পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা আরো বলেন, গত রবিবার বিকালে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিলো। সে সময় পাঁচ সন্তানের জনক তোফাজ্জেল শিশুটিকে সুকৌশলে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময়ই শিশুটি বাড়ীতে এসে পরিবারের সদস্যদের বলে। বিষয়টি ছড়িয়ে গেলে স্থানীয়রা ওই বৃদ্ধকে ধরে এনে চেয়ারের সাথে বেঁধে রাখে। সে সময় ওই বৃদ্ধের পরিবারের লোকজন নির্যাতিত পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানিয়েছেন, বৃদ্ধ তোফাজ্জেল হোসেন মৃধাকে আসামী করে শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। সেই সাথে তোফাজ্জেলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































