তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর বাণিবহে সংঘর্ষ আহত ৪ –
- Update Time : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাছির উদ্দিন শেখ ও নাজির শেখ এবং অপর পক্ষের সাহেদ সেখ ও রহিমা খাতুন।
আহত নাছির উদ্দিন শেখ জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শাজাহানের দোকান এলাকায় তাস ও লুডু খেলা নিয়ে নাজির শেখের সাথে কয়েক জনের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন নাজির শেখকে তার বাড়ীর সামনে রাস্তার উপরে মারপিট করতে থাকে। তাকে রক্ষা করতে তিনিসহ অন্যান্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































