তীব্র স্রোত ও ফেরি সংকট, দৌলতদিয়ায় পাড়ের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক –
- Update Time : ০৯:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা-যমুনা নদীতে গত কয়েকদিনের পানি বৃদ্ধিতে তীব্র ¯্রােতের সৃষ্টি হওয়ায় ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। এতেকরে ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত যানবাহন। বৃহস্পতিবার বিকেল নাগাদ দৌলতদিয়া প্রান্তের মাহসাড়কের প্রায় ৪ কিলোমিটার জুড়ে অন্তত ৩ শতাধিক পন্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যান সিরিয়ালে আটক পড়ে।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নদীতে অত্যাধিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এককেটা ফেরির নদী পাড় হতে প্রায় ১ ঘন্টার বেশী সময় লাগছে। যেখানে স্বাভাবিক সময়ে লাগত ৩০/৩৫ মিনিট। তাছাড়া স্রোতের কারণে ফেরিগুলোকে পন্টুনের সাথে ভেড়া ও যানবাহন লোড-আনলোডেও সমস্যা হচ্ছে। এর পাশাপাশি নৌরুটে গত কয়েকদিন ধরে ফেরির সংখ্যা কমে গেছে। বৃহস্পতিবার মাত্র ১৬টি ফেরি যানবাহন পারাপার করছিল। কাবেরী নামের একটি কেটাইপ ফেরি দুইদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার জুড়ে পন্যবাহি যানবাহনগুলো সিরিয়ালে আটকে আছে। যাত্রীবাহি বাস ও অন্যান্য জরুরী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। আটকে থাকা যানবাহনগুলোর চালক ও সহকারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, ফেরি কমে যাওয়ায় এবং নদীতে তীব্র ¯্রােতের কারণে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। আটকে পড়া যানবাহনগুলোকে পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































