তত্বাবধায়কের প্রশ্নই ওঠে না – রাজবাড়ীতে সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম
- Update Time : ০৩:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২৩৯ Time View
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

রাজবাড়ী বার্তা ডট কম :
উচ্চ আদালত তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছে। সংবিধানের বাইরে নির্বাচনের প্রশ্নই ওঠে না, তত্বাবধায়কের প্রশ্নই ওঠে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের তত্ববধানে। নির্বাচন কালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। যতই আন্দোলনের ভয় দেখান নির্বাচন যথা সময়ে হবে, নির্বাচনকে বাঁধা গ্রস্থ করার শক্তি কারো নাই।
শনিবার দুপুরে রাজবাড়ীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ও সাফল্যের উপর মতবিনিময় সভায়। প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা বলেন।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































