ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির স্ব-পরিবারে করোনায় আক্রান্ত, সুস্থতা কামনা –
- Update Time : ০৪:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, তার সহধর্মিণী ও দুই ছেলে মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা রাজধানী ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
রাজবাড়ীর জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম”-এর পক্ষ থেকে অত্যন্ত মেধাবী, সৎ, মানবিক অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
করোনার প্রদুর্ভাবের মধ্যে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কাজে রাজবাড়ীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ছুটে বেড়িয়েছেন জিহাদুল কবির।
আজ রবিবার বিকালে অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির পিপিএম “রাজবাড়ী বার্তা ডট কম” জানান, গত বুধবার তারা করোনা পজেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন এবং তারা সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি ও রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ও তার পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































