ঢাকা বিভাগের শ্রেষ্ঠ হলেন গোয়ালন্দের প্রাক্তন ইউএনও আবু নাসার উদ্দিন –
- Update Time : ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
- / ৪৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব সোমবার (২২ অক্টোবর) স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আবু নাসার উদ্দিন গোয়ালন্দে দায়িত্ব পালনকালে শিক্ষা ক্ষেত্রে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা মুখী পদক্ষেপ গ্রহন করেন। পরীক্ষামূলক ডিজিটাল হাজিরা পদ্ধতিসহ প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে কর্মরত শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে শিক্ষা মানোন্নয়নের উদ্ভুদ্ধকরন সভা করে বিদ্যালয়ের সমস্যা সমাধান ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রায় প্রতিদিন কোন না কোন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরষ্কার প্রদান করে থাকতেন।
পুরষ্কার প্রাপ্তি সম্পর্কে মো. আবু নাসার উদ্দিন বলেন, ‘পুরষ্কারের আশায় কাজ করিনি। তবে স্বীকৃতি পেলে কাজের আগ্রহ ও দায়িত্ববোধ বেড়ে যায়। প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ শিক্ষা আমাদের সন্তানদের যথাযথ ভাবে দিতে না পারলে এর জন্য ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে এ বিভাগকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
উল্লেখ্য, গোয়ালন্দের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































