ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির বৃত্তি ও সনদপত্র প্রদান –
- Update Time : ১০:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
- / ৮১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকাস্থ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমিতির সভাপতি ডিএন চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা সমিতির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব, পিএসসির সদস্য মোঃ শাহজাহান আলী মোল্যা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বেগম ইশরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহবায়ক ও সমিতির সহ-সভাপতি নিখিল কুমার শিকদার, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন প্রমুখ।
১১৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ৫লক্ষ ৮৪ হাজার টাকার বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ কলেজ হিসেবে বহরপুর কলেজ, শ্রেষ্ঠ স্কুল হিসেবে বারুগ্রাম উচ্চ বিদ্যালয়কে সনদপত্র প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































