ঢাকার সরকারী বাংলা কলেজের শিক্ষার্থী বালিয়াকান্দির পিয়ালের আত্নহত্যা –
- Update Time : ০৯:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকার মিরপুরের সরকারি বাংলা কলেজের বিবিএ’র শিক্ষার্থী তানভীর আহম্মেদ পিয়াল (২৫) আত্নহত্যা করেছে। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খানের একমাত্র ছেলে।
গত সোমবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়ীর ঘরের কাঠের আড়ার সাথে ডিস লাইনের তার গলায় পেঁচিয়ে
আত্নহত্যা করে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আতœহত্যার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা বলেন, নিহতের বাবা বাদী হয়ে রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, নিহত তানভীর আহম্মেদ পিয়াল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিল।
মঙ্গলবার সকাল ১০ টায় জানাযা শেষে বহরপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































