ঢাকার ফল ব্যবসায়ীকে অপহরণের পর মোটরসাইকেল ছিনতাই –
- Update Time : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই এবং মাইক্রোবাসে তুলে অপহরণের পর চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রাখা তৌহিদুর রহমান (৫০) নামে রাজধানী ঢাকার ফল ব্যবসায়ী উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন ওই ব্যবসায়ীর গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার পোড়াদহের আহম্মদপুরে। তার বাবার নাম আকবর মন্ডল।
মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী তৌহিদুর রহমানের জ্ঞান ফিরে আসার পর দৈনিক কালের কণ্ঠকে বলেন, তিনি রাজধানী ঢাকার ফল ব্যবসা করেন। জরুরী কাজে গ্রামের বাড়ীতে এসেছিলেন। মঙ্গলবার ভোরে তিনি তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক দিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বেশ কয়েক কিলো মিটার আসার পর সড়কের পাশে একটি মাইক্রোস দাঁড় করানো অবস্থায় টর্স লাইটের সিগ্যানাল দিয়ে একদল ছিনতাইকারী তার মোটরসাইেকেলের গতিরোধ করে। তিনি বিষয়টি বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে মাইক্রোবাসে তোলে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক পানি পান করায়। তার পর পরই তিনি অচেতন হয়ে পরেন। তারপর আর কিছু তিনি জানেন না।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ৯৯৯-এর কলের ভিত্তিতে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের আহল্লাদীপুর মিলের পেছনের সড়কের পাশে অচেতন অবস্থায় তৌহিদুর রহমানকে তারা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করেন। ইতোমধ্যেই তৌহিদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































