ঢাকার দু’কর্মকর্তা পরিদর্শন করলেন রাজবাড়ীর আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয় –
- Update Time : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার কার্যালয় পরিদর্শন করেছেন, ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের দুই জন কর্মকর্তা। গত ১৪ নভেম্বর রাজবাড়ী জেলা শহরের ড্রাইআইস ফ্যাক্টরী এলাকার মর্গ চত্বরে অবস্থিত কার্যালয় পরিদর্শন করেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের কেন্দ্রীয় কার্যালয় উপ-পরিচালক (সেবা) মোঃ মতিয়ার রহমান এবং ব্রাঞ্চ এফেয়ার্স এন্ড কো-অর্ডিনেশন অফিসার মোঃ আব্দুল আউয়াল।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, যুগ্ন-সম্পাদক হাফিজ আল আসাদ মানিক, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল্লাহ রুম্মান, হাফেজ জহিরুল ইসলাম, মোঃ মোবারক হোসেনসহ অন্যান্যরা।
ওই সময় পরিদর্শনকারীরা, আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































