ড্রেজিংয়ের কারনে ধ্বস : ভাঙ্গন ঝুঁকিতে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট ও অর্ধশত পরিবার-
- Update Time : ০৯:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ৯৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়ার নব নির্মিত ৭ নং ফেরিঘাট ও ঘাট সংলগ্ন অর্ধশত পরিবার ভাঙ্গনের হুমকিতে পড়েছে। নতুন ৭ নং ঘাটটি তৈরির জন্য ঘাটের তীরবর্তী এলাকায় ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। এতে করে ঘাটটির দুই পাশে অন্তত ৬ শ ফুট এলাকার পাড় ধ্বসে পড়তে শুরু করেছে। নদীতে পানি বেড়ে স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হলে ভাঙ্গন আরো তীব্র হওয়ার আশংকা করছেন স্হানীয়রা।
৭ নং ফেরিঘাটের সারেং মিজানুর রহমান মন্ডল জানান,গত ২৬ মে তারিখ ছোট সাইজের ফেরি ভেড়ার উপযোগী করে এই ইউটিলিটি ঘাটটি চালু করা হয়েছে। এখানে পানির গভীরতা খুব কম ছিল। যে কারনে গভীরতা বাড়াতে প্রয়োজনীয় ড্রেজিং করা হয়েছে।
ঘাট সংলগ্ন নদী তীরের বাসিন্দা আতর আলী খান (৭৫),জাফর আলী শেখ (৪৫),শান্তি বেগম (৫০),খবির পাটাদার (৬৩),জাহানারা বেগম (৫০)সহ অনেকেই বলেন,তারা নদীর পাড়ে এমনিতেই ভাঙ্গন ঝুঁকিতে থাকেন।তার উপর এবার নতুন ঘাট চালু করার জন্য পাড় ঘেষে ড্রেজিং করাতে এখনই পাড় ধ্বসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙ্গন ঠেকানো না গেলে আমাদের এখানকার অন্তত ৫০ টি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।
বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের সহকারী প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, দৌলতদিয়ার ৬ নং ঘাট থেকে নব নির্মিত ৭ নং ঘাটের দূরত্ব প্রায় ১২ শ ফুট। এই পুরো এলাকাটির সুরক্ষা দরকার।তারমধ্যে ৭ নং ঘাটের উভয় পাশের অন্তত ৬ শ ফুট এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সুরক্ষা করা দরকার। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































