ড্রিম দ্যা মাইন্ড-এর উদ্যোগে দাদশীর দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-
- Update Time : ০৯:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ১০৫ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, স্বপন কুমার, রাজবাড়ী বার্তা ডট কম : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার দুপুরে প্রতি বছরের ন্যায় এবারও ড্রিম দ্যা মাইন্ড (ডিটিএম-৫) এর উদ্যোগে রাজবাড়ীর দাদশীতে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
আর্থ সামাজিক সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম দ্যা মাইন্ড (ডিটিএম-৫) এর উদ্যোগে দাদশী উইনিয়ন পরিষদের সামনে ঈদুল ফিতর উপলক্ষে ২ শত দুঃস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি আতপ চাউল, চিনি, সেমাই, দুধ, তেল ও সাবান।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা বিএনপি সহ-সভাপতি রোকুনুজ্জামান খাঁন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।
ড্রিম দ্যা মাইন্ড এর অন্যতম উপদেষ্টা সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহীন সবুজ, সাধারন সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল সংগঠনের সদস্য রাজীব, রিমন, খায়রুল, রেজাউল, শহীদ ও খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































