ডিবির অভিযান : রাজবাড়ীর আজাদী ময়দান এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০১:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি আজাদী ময়দানের প্রবেশ সড়ক থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আড়াই কেজি গাঁজা। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের হামিদ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৪৬) ও একই গ্রামের জিনু খা-এর ছেলে মোঃ এখলাস খা (৪২)।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা শহরের ঐতিয্যবাহি আজাদী ময়দানের প্রবেশ সড়ক থেকে অভিযান পরিচালনা করা হয়। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। মোটরসাইকেল চালক জাহাঙ্গীর সরদারের পেছনে সে সময় পিঠে ব্যাগ নিয়ে বসে ছিলো এখলাস খা। ওই সময় ব্যাগ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৫শত গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করার পাশাপাশি তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বহনকারী “টিভিএস আরটিআর ১৫০ সিসি” রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































