ডিবি’র অভিযান : দৌলতদিয়া হেলিপ্যাড থেকে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার –
- Update Time : ০৫:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সুনিপুণ অর্গানাইজ-এর পিছনে থাকা হেলিপ্যাডের পাশে মাঠ থেকে গত সোমবার রাতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দের সোরহাব মন্ডলের পাড়া গ্রামের শহীদ ডাক্তারের ছেলে মনির হোসেন (২৫) এবং উত্তর দৌলতদিয়ার সোনাউল্লা ফকির পাড়ার মোঃ আসলাম খানের ছেলে মোঃ শাকিল খান (২০)।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার সদস্যরা দৌলতদিয়ার সুনিপুণ অর্গানাইজ-এর পিছনে থাকা হেলিপ্যাডের পাশে মাঠ থেকে মনির হোসেন ও মোঃ শাকিল খানকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে ১০ গ্রাম ওজনের ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































