ডিবি’র অভিযানে পাংশা থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সদস্য ইমরান গ্রেপ্তার –
- Update Time : ১১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌরসভার হোসেনডাঙ্গা বাজার সংলগ্ন জেহেরা জেরিন উচ্চ বিদ্যালয়ের পেছনে পাকা রাস্তার উপর থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা আগ্রেয়াস্ত্র ও গুলিসহ ইমরান মন্ডল (৪৫) নামে এক চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করেছে। ইমরান জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের চরকলিমহর গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় আজ মঙ্গলবার রাতে জেলার পাংশা পৌরসভার হোসেনডাঙ্গা বাজার সংলগ্ন জেহেরা জেরিন উচ্চ বিদ্যালয়ের পেছনে পাকা রাস্তার উপর থেকে ইমরান মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সে চরমপন্থী দলের সক্রিয় একজন সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































