ডাকাতির প্রস্তুতিকালে পাংশার জজ আলী ও তার ২ ছেলেসহ ৩৭ জন গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার –
- Update Time : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, বিগত পাংশার কশবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জজ আলী বিশ্বাস, তার ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, কশবামাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর পিল্টুসহ ৩৬ জন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীর ও পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গত মঙ্গলবার গভীর রাতে পাংশার সুবর্ণকোলা গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। সে সময় জজ আলী বিশ্বাস, তার ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, মশিউর পিল্টুসহ ৩৭ জন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৩টি কাতুজ, ৯ টি চাপাতি, ৬ টি হাসুয়া, ৪ টি ছোরা, ২টি রামদা, ১টি দা, ১টি ভোজালী, ২টি জিআই পাইপ ও ১টি লোহার রড় উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বেশির ভাগের বিরুদ্ধে কশবামাজাইলের সূবর্ণকোলা গ্রামের শিক্ষক আসাদুল খান হত্যা মামলা রয়েছে। নতুন করে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































