ট্রেন চালক না থাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেল রুটের ট্রিপ হঠাৎ বাতিল ! –
- Update Time : ১০:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রেস্ট নেয়া ট্রেন চালক না থাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেল রুটের ট্রিপ হঠাৎ বাতিল করা হয়েছে। এতে করে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ১১টি রেলষ্টেশনের যাতায়াত করা যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। যদিও রবিবার বিকালে ট্রনটি রাজবাড়ী রেলষ্টেশনে ফেলে রেখে রেস্ট নিতে চলে যান ওই ট্রেনের চালকরা।
জানাগেছে, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী রেলষ্টেশন রবিবার বিকাল ৫টায় এসে পৌছায় রাজবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেনটি রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস ট্রেন হয়ে দশ মিনিট পর রাজবাড়ী রেল ষ্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিলো। তবে ওই ট্রেনের চালক ও সহকারী চালকরা ইঞ্জিন বন্ধ করে চলে যান। যে কারণে রাজবাড়ী রেলষ্টেশনে আগত শত শত যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করে চরম দূর্ভোগ শিকার হয়ে ভিন্ন পথ ও যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
নাম প্রকাশে অনিচ্চুক একজন ট্রেন চালক রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রানিং স্টাফদের আন্দোলনের মধ্যে রয়েছে ১২ ঘন্টা রেস্টের পর ৮ ঘন্টা কাজ করার। গত শনিবার রাতে গোপালগঞ্জ রেলষ্টশনে রাজবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিতল হয়। যে কারণে লাইটার ইঞ্জিন নিয়ে রাজবাড়ী থেকে সেখানে যান ট্রেন চালক এবং সহকারী চালক। ফলে ওই চালক ও সহকারী চালকের কর্ম সময় শেষ হয়ে যায়। আর রেস্ট নেয়া অন্য কোন চালক ও সহকারী চালক না থাকায় রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি তারা বন্ধ করে দেন এবং রেস্ট নিতে চলে যান।
এ ঘটনার সত্যতা স্বীকার করে রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্বয় দত্ত রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, বিষয়টি রাজবাড়ী উদ্ধর্তন উপ-সহকারী প্রকৌশলী (লোক) গোলাম মোস্তফা তাকে পত্র দিয়ে অবহিত করেছেন। তিনি তা উদ্ধর্তন কর্তপক্ষ জানিয়েছেন। যদিও তিনি দীর্ঘ সময় চেষ্টা করেছেন ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































