ঝড়ে ক্ষতিগ্রস্থ স্কুল : সরকারী বরাদ্দের সমপরিমান অর্থ দিলেন প্রবাসী আশরাফুল ইসলাম –
- Update Time : ০৮:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
হঠাৎ কাল বৈশাখী ঝড়ে গুড়িয়ে যায় রাজবাড়ী সদর উপজেলার পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের টিনের চাল। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা হন ক্লাস রুম ছাড়া। তারা পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে স্কুল মাঠের গাছ তলায় শুরু করেন ক্লাস। তবে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে স্থানীয় মসজিদ এবং পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিকে শিক্ষার্থীদের ক্লাস ও প্রথম সাময়িক পরীক্ষা গ্রহণ করেন শিক্ষকরা। ওই বিষয়টি স্থানীয় প্রশাসনে দৃষ্টিতে আনা হয়। যে কারণে সদর উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয় ভবনের টিনের চাল মেরামতের জন্য প্রদান করেন ২৫ হাজার টাকা। যদিও ওই বরাদ্দ ছিলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যার কারণে সহযোগিতার হাত সম্প্রসারিত করেন, ফ্রান্স প্রবাসী রাজবাড়ীর কৃতি সন্তান মোঃ আশরাফুল ইসলাম। তিনি ওই বিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারী বরাদ্দের সমপরিমান অর্থ প্রদানের ঘোষনা দেন। যার অংশ হিসেবে আজ সোমবার বিকালে তার পাঠানো ২৫ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন আন্না’র হাতে তুলে দেয়া হয়। সে সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসজাদ হোসেন, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































