জেলা প্রশাসনের প্রচারাভিযানের কারণে রাজবাড়ীতে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা –
- Update Time : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রচারাভিযান ও সচেতনতা বৃদ্ধির কারণে রাজবাড়ীতে কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৫ জন ডেঙ্গু রোগী রাজবাড়ীতে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছে ১৯ জন। যদিও রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালে নতুন আক্রান্ত ৫জনসহ আজ বুধবার বিকাল পর্যন্ত ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধিন রয়েছে। এ পর্যন্ত জেলায় ২৫৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান জানান, ডেঙ্গু রোগির সংখ্যা বৃদ্ধি শুরু হতেই তারা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রচারাভিযান শুরু করেন। সেই সাথে অফিস-আদালতসহ মশা উৎপাদনের স্থান গুলোও পরীস্কার করানো হয়। যার সফলতা তারা পেতে শুরু করেছেন। গত তিন দিন ধরে আর বাড়ছে না রোগী। গত সোমবার ছিলো ১২ জন, মঙ্গলবার ছিলো ৭ জন এবং গতকাল নতুন রোগি ভর্তি হয়েছে ৫ জন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, তারা চেষ্টা করছেন মানুষকে সচেতন করতে। তাই এর সুফলতাও তারা পেতে শুরু করেছেন। ইাতোমধ্যে ডেঙ্গু রোগী রাজবাড়ীতে কমতে শুরু করেছে। আশা করছেন অল্প কয়েক দিনের মধ্যে রোগির সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। তবে গণসচেতনা বৃদ্ধির কার্যক্রমের পাশাপাশি মাস ব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান অব্যাহত রাখা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































