জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবস পালন-
- Update Time : ০৮:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিবনগর দিবস পালনে করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। নানা আয়োজনে ঐতিহাসিক এই দিনটি পালন করে প্রশাসন। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালেই কালেক্টরেট চত্তরের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































