জেলা পুলিশের কল্যাণ সভায় ক্রেস্ট ও সার্টিফিকেট দিলেন রাজবাড়ী এসপি
- Update Time : ০৮:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুস্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইন উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মে মাসে অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্য সুন্দর ও সুচারুভাবে পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট উপহার পেয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।
অপরদিকে, মে মাসে অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্য সুন্দর ও সুচারুভাবে পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট পেয়েছেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ও একই শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর, পাংশা থানার এসআই মিজানুর রহমান, সার্জেন খায়রুল আলম, গোয়ালন্দ থানার এসআই দেলোয়ার হোসেন এবং রাজবাড়ী থানার এসআই মামরুজ্জামান সিকদার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































