জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদলের সভা
- Update Time : ১০:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ৮১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার অায়োজনে দলীয় কার্যালয়ে এ অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের অাহ্বায়ক অারিফুল ইসলাম রোমান।
সভায় জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম অাহ্বায়ক অারজাদ হোসেন অাজাদ, রাসেল শেখ, সদস্য অাতিকুর রহমান হাসান, নিকবর হোসেন প্যারিস, রাকিবুল ইসলাম অবাক প্রমূখ।
এছাড়া অালোচনা সভায় রাজবাড়ী জেলা দলের অাহ্বায়ক কমিটি সদস্য সহ কলেজ, উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সভা শুরুর পূর্বে চট্রোগ্রামের সীতাকুন্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও অাহতের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































