জামিন না মঞ্জুর হওয়ায় কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যান কালামসহ ১০ জন কারাগারে –
- Update Time : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ৮২ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৃধার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
জানাগেছে, চেয়ারম্যান আবুল কালাম মৃধা মঙ্গলবার রাজবাড়ীর চীপ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন। কালুখালী উপজেলার মদাপুর গ্রামের ইউসুফ হোসেন’র ছেলে করিব আহম্মেদ বাদী হয়ে কালুখালী থানায় গত ৮ ডিসেম্বর ২০১৯ ইং বাদী হয়ে ১৪৩/৩২৩/৪৪৭/৪৩৫/৪৩৬/৫০৬ ধারায় মামলা দায়ের করে। সে মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মদাপুর ইউপি চেয়ারম্যান কালাম মৃধা। আজ রাজবাড়ীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আকুল কালাম মৃধাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছিল করিব হোসেন।
তবে জামিনে থাকা কালিন সময়ে চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানিয়েছিলেন, তিনি ওই ঘটনার কিছুই জানেন না। ঘটনার দিন তিনি রাজধানী ঢাকা অবস্থান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































