জাবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ১১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী জেলা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক শেখ, সদস্য ইয়াকুব ইসলামসহ অন্যান্যরা।
বক্তরা, ওই দুই বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় ও তাদের নিরাপত্তা বৃদ্ধির দাবীও জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































