জাতীয় সংসদ নির্বাচন : রাজবাড়ী-১ ও ২ আসনের ৫ প্রার্থী পাচ্ছেন না আ:লীগের দলীয় মনোনয়ন –
- Update Time : ০৬:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করার পর সরব হয়ে উঠেছে রাজবাড়ী জেলার দুইটি নির্বাচনী এলাকা। দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ করছেন আওয়ামীলীগ ও বিএনপি’র নেতারা। মনোনয়ন পেতে আওয়ামীলীগ নেতারা কিনেছেন দলীয় মনোনয়নপত্র, সেই সাথে করেছেন দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাৎ। ওই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিজয়ীদের মনোনয়ন দেয়া হবে না। সে কারণে রাজবাড়ী-১ ও ২ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা পাঁচ জন প্রার্থী এবার হারাচ্ছেন দলীয় প্রার্থী হবার সুযোগ।
দলীয় সূত্রে জানাগেছে, রাজবাড়ী-১ আসন (সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত) থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন ৮ জন নেতা। তাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। অপরদিকে, রাজবাড়ী-২ আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত) থেকে দলীয় মনোনয়ন কিনেছেন ১৬ জন নেতা। এদের মধ্যে রয়েছেন, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস। আর এই পাঁচ জন নেতা যেহেতু নির্বাচিত জন প্রতিনিধি ফলে তারা পাচ্ছেন না দলীয় মনোনয়ন।
কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস জানান, দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা জনপ্রতিনিধি আছেন তাদের আর সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন দেয়া হবে না। ফলে দলীয় প্রধানের এই কথাতেই বোঝা গেছে রাজবাড়ী-১ ও ২ আসন থেকে যে সব জনপ্রতিনিধি দলীয় মনোনয়নপত্র কিনেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হবে না।
তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার তিনি আর কোন প্রার্থীর দায়িত্ব নিতে পারবে না। প্রার্থীরা নিজ যোগ্যতায় বিজয়ী হবেন। ফলে দল যাকে মনোনয়ন দেবেন তাকে জয়ী করতেই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































