জাতীয় শোক দিবস উপলক্ষে “স্বপ্নের রাজবাড়ী”র উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি আঁকা প্রতিযোগিতা –
- Update Time : ১১:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মানবিক সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”-এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (ছবি আঁকা) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার- ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার- ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার – ২ হাজার টাকা এবং রয়েছে আরো ৮ টি বিশেষ পুরস্কার প্রদান করা হবে। ছবি জমা দেবার শেষ সময় ১৪ আগষ্ট বিকাল ৪ টা। ছবি জমা দেবার স্থান রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন “রাজবাড়ী বার্তা ডট কম” কার্যালয়।
আগামী ১৫ আগষ্ট বেলা ১২ টায় “রাজবাড়ী বার্তা ডট কম” কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন অতিথিরা। এ প্রতিযোগিতা সম্পর্কে যে কোন তথ্য জানতে এই ০১৭১২-৮৪০৮১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































