জাতীয় শিক্ষা সপ্তাহে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান রেজাউল করিম
- Update Time : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ রাজবাড়ী জেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
বুধবার রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ট প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানাগেছে, রেজাউল করিম ২০০১ সালে জেলার পাংশা উপজেলার সাওরাইলের মোহাম্মদ আলী একাডেমী, রাজবাড়ীতে প্রথম সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে মাশুমদিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়, পাবনাতে যোগদান করেন। ২০১৫ সালে আবার সহকারী প্রধান শিক্ষক হিসেবে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীতে যোগদান করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ৩০/০৬/২০১৯ পর্যন্ত কর্মরত ছিলেন। ০১/০৭/২০১৯সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































