জাটকা আহরণ রোধে রাজবাড়ীর জেলেদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন –
- Update Time : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণ থেকে বিরত থাকা ভিজিএফ -এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ -এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার হোসেন, মিজানপুর ইউপি চেয়ারম্যার মোঃ আতিয়ার রহমান অন্যান্য উপস্থিত ছিলেন। পরে মিজানপুর ইউনিয়নের ৩১১ জন জেলের প্রতিজন জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
জানাগেছে, সদর উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণ থেকে বিরত থাকা ১হাজার ৫শত ৩ জন জেলেকে ২২ মার্চের মধ্যে এ সহায়তা দেয়া হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































