জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির অভিষেক –
- Update Time : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা :
“সত্যের পক্ষে, উন্নয়নের লক্ষে” -এ শ্লোগানকে সামনে রেখে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির অভিষেক হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কে নেচে গেয়ে ঘোড়ার গাড়ি নিয়ে বাদ্যের তালে তালে বর্ণাঢ্য র্যালী করা হয়।
রাজবাড়ী জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম। বিশেষ অতিথি ছিলেন, ওই কমিটির উপদেষ্টা আলীমুজ্জামান আলম, রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, খুলনা জেলা কমিটির সভাপতি ইমদাদুল হক, কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান লিডার গোলাম আকবর চৌধুরী, রাজবাড়ী চেম্বার অফ কামার্সের পরিচালক জাকির হোসেনসহ অন্যান্যরা।
বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































