জনতার আদালত পত্রিকা’র আয়োজনে রাজবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল
- Update Time : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৫২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দৈনিক জনতার আদালত পত্রিকা’র আয়োজনে রাজবাড়ীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আয়োজিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক জনতার অাদালত পত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে অালম সিদ্দিকী হক।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিজন বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, কাজী অাব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইছাক, সাধারন সম্পাদক সমিত্র শীল চন্দন, জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারন সম্পাদক এজাজ অাহম্মেদ, সাংবাদিক অাবুল কালাম অাজাদ, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কৃষক লীগের অাহ্বায়ক অাবু বক্কর খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মাহফিলে নূরে অালম সিদ্দিকী হক বলেছেন, সাংবাদিকরা অনেক কষ্ট করে সংবাদ সংগ্রহ এবং প্রচার ও পাবলিষ্ট করে। সেই সংবাদ কারও পক্ষে অাবার কারও বিপক্ষে যায়। যার বিপক্ষে যায় সে বিভিন্ন মন্তব্য, এমনকি মামলা পর্যন্ত করে। সে সময় ওই সাংবাদিক বন্ধু অামাদের অনেক সাংবাদিক বন্ধুকে পাশে পায় না। কারণ অামরা সবাই এক সংগঠন বা প্লাটফর্মের না। তাই অামাদের দুঃসময়ে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে অাসতে হবে। যার কারণে সবাইকে এক হয়ে প্লাটফর্মে নিচে অাসতে হবে।
তিনি অারও বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। যার কারণে অাজও অসহায় মানুষ বিপদে পড়লে সাংবাদিকদের কাছে অাসে। কিন্তু এই মহান পেশা অাজ কিছু নামধারী সাংবাদিকরা কুলসিত করছে। অার সাংবাদিকদের মধ্যে একাক্মতা নাই বলে কিছু সুবিধবাদীরা সে সুবিধা নেয়। এই মহান পেশাকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাজবাড়ীর সকল সাংবাদিকরা যদি এক হয়ে কাজ করে, তাহলে দেশের মধ্যে রাজবাড়ীর সাংবাদিকরা হবে সবার সেরা।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































